দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও বিমানবাহিনীর নতুন একটি ক্ষেপণাস্ত্র সিটি উন্মোচন করা হয়েছে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সামরিক অবকাঠামোর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন আইআরজিসির মহাকাশ ও বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি।
নতুন এই ক্ষেপণাস্ত্র সিটি উন্মোচনের মাধ্যমে আইআরজিসির ক্ষেপণাস্ত্র কর্মসূচির অবকাঠামোগত সক্ষমতার আরও একটি দিক সামনে এসেছে। সংশ্লিষ্ট অবকাঠামোর প্রধান লক্ষ্য হলো ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর সামরিক সক্ষমতা ধরে রাখা, তাদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিরোধমূলক সামরিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি। ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি এ খাতের অবকাঠামো সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে তেহরান।
ইরানের প্রতিরক্ষা পরিকল্পনায় এসব অবকাঠামো সামরিক প্রস্তুতি ও সক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্র: পার্সটুডে
এমজে